back to top

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বাসে সরব বিএনপি

নিজস্ব প্রতিবেদক
৮ আগস্ট ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে আসছেন তারেক রহমান। আর এই সফর ঘিরে চট্টগ্রামের বিএনপিতে এখন চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

রোববার একদিনের সফরে প্রথমে কক্সবাজারের মহেশখালী যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে।

এরপর হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালীতে যাবেন তিনি। বাহারছড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নিয়ে ১০০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী।

এরপর তাঁর গন্তব্য ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান। পাশাপাশি হেফাজতের প্রায় ৫০ নেতার সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

ফটিকছড়ি থেকে হাটহাজারী। সেখানে প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

পরে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে ৩০ পরিবারকে ঘর নির্মাণে এক লাখ টাকা করে এবং ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কর্মসূচি রয়েছে।

তবে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হতে যাচ্ছে সন্ধ্যায়।

চট্টগ্রাম নগরের একটি পাঁচ তারকা হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তারেক রহমান। সেখানে নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং ১১টি অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ৫৫০ থেকে ৬০০ নেতা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

আর এই কর্মসূচিকে ঘিরেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে সবচেয়ে বেশি উচ্ছ্বাস।

ইতোমধ্যে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পেতে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

দলীয় নেতারা মনে করছেন, এই সভায় চট্টগ্রামের সাংগঠনিক পরিস্থিতি, স্থানীয় সমস্যা এবং দলের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে কথা বলার সুযোগ পাবেন তাঁরা।

সব মিলিয়ে উন্নয়ন প্রকল্প পরিদর্শন, বন্যাদুর্গতদের পুনর্বাসন, হেফাজতের সঙ্গে সাক্ষাৎ এবং দলীয় সাংগঠনিক সভা একদিনে ঠাসা কর্মসূচি নিয়ে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর ঘিরে এখন সরগরম পুরো বিএনপি।

আরু|খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সাগরপথে গ্রিসমুখী বাংলাদেশিরা, ২ দিনেই উদ্ধার ২০২!

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলে মাত্র ৪৮ ঘণ্টারও কম...

জানুয়ারি থেকে জুন, ১ হাজার ৭৭৮টি হত্যা সারাদেশে!

চলতি বছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে জুন...

‘কিসের হাসিনা, মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে মন্তব্য...

বোমা হামলার আশঙ্কা: দেশজুড়ে হাই অ্যালার্ট!

দেশজুড়ে সম্ভাব্য বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও...

শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ সম্বোধন, তার সঙ্গেই দেশে ফিরতে চান সাকিব

শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ সম্বোধন করে তার সঙ্গে দেশে ফেরার...

সর্বশেষ