back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মচারীদের জন্য আসছে রেশন ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ

সরকারি চাকরিতে কর্মরত ১২তম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রেশন সুবিধা চালুর প্রস্তাবে ইতোমধ্যে অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি মিলেছে। গত জুন মাসে মন্ত্রিপরিষদ বিভাগ অর্থ বিভাগের সচিবের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। একই সঙ্গে বাস্তবায়নের অগ্রগতি প্রতি মাসে জানাতে এবং প্রতি তিন মাস অন্তর পর্যালোচনা সভায় তা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রস্তাবটি প্রথম উত্থাপিত হয় ২০২৬ সালের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে। সম্মেলনে মাঠ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন। ফলে তাদের জন্য রেশন সুবিধা চালুর সুপারিশ করা হয়।

সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রেশন ব্যবস্থা চালু হলে চাল, আটা, চিনি, ভোজ্যতেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য স্বল্পমূল্যে সরবরাহ করা হতে পারে। তবে কোন কোন পণ্য দেওয়া হবে, কী পরিমাণ দেওয়া হবে এবং কীভাবে বিতরণ করা হবে—এসব বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে সরকারি রেশন সুবিধা মূলত সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু ইউনিট এবং নির্দিষ্ট কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের সদস্যরা পেয়ে থাকেন। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে প্রথমবারের মতো ১২ থেকে ২০তম গ্রেডের সাধারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও এ সুবিধার আওতায় আসবেন।

জনপ্রশাসন বিশেষজ্ঞরা এ উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তাদের মতে, মূল্যস্ফীতির এই সময়ে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য রেশন ব্যবস্থা কার্যকর হলে তাদের জীবনযাত্রার ব্যয় কমবে, কর্মক্ষেত্রে মনোযোগ ও উৎপাদনশীলতাও বাড়বে। তবে তারা সতর্ক করে বলেছেন, প্রকৃত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছে দিতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

এদিকে সরকার এখনো রেশন সুবিধা চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। অর্থ বিভাগ প্রয়োজনীয় আর্থিক বিশ্লেষণ, বাজেট বরাদ্দ এবং বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত করার পর বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। অনুমোদন মিললে পরবর্তী সময়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ