back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ

রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল করতে আগামী ২০২৭ সালের এপ্রিল থেকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের বর্ধিতাংশে বাণিজ্যিক চলাচল শুরু হবে। এর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পুরো রুটে পরীক্ষামূলকভাবে খালি ট্রেন চালানো হবে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে রাতের বেলায় পরীক্ষামূলক ট্রেন চলাচল করা হবে। যাত্রীসেবা শেষ হওয়ার পর এই কার্যক্রম পরিচালিত হবে, যাতে বর্ধিত অংশের সব ধরনের কারিগরি ও পরিচালনাগত সক্ষমতা যাচাই করা যায়।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ বর্ধিত অংশের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। চলতি বছরের জুন পর্যন্ত প্রকল্পের প্রায় ৭৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ভায়াডাক্ট, রেল ট্র্যাক এবং কমলাপুর স্টেশনের বিভিন্ন কাঠামোগত নির্মাণ শেষ হয়েছে।

এছাড়া স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল ও স্টিলের ছাদের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

বর্তমানে কমলাপুর স্টেশনের স্থাপত্যকাজ, প্রবেশ ও বাহির পথ নির্মাণ, অভ্যন্তরীণ দেয়ালে টাইলস বসানো, স্থায়ী কাচ স্থাপন এবং রং করার কাজ চলছে। একই সঙ্গে স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম দরজা, সিগন্যালিং ব্যবস্থা এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষের আশা, আগামী দুই মাসের মধ্যেই ট্র্যাক বসানোর কাজ শেষ হবে। এছাড়া উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রয়োজনীয় প্রিকাস্ট সেগমেন্ট তৈরির কাজও এগিয়ে চলছে।

বর্তমানে এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার, যা উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত বিস্তৃত হবে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশ চালু হলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন কমলাপুর সরাসরি মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে।

সূত্র: বাসস।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ