back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিকায়নের পথে সশস্ত্র বাহিনী: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই ২০২৬ ৬:৪০ পূর্বাহ্ণ

সরকার দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তরে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।

রোববার (৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

বাণীতে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সব শহিদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে কর্তব্য পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী পিজিআরের সদস্যদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তমের হাত ধরে পিজিআর নতুন রূপ লাভ করে এবং বাহিনীটির বিকাশ ঘটে। তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পিজিআরের সম্প্রসারণ ও উৎকর্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ঐতিহাসিক এক নির্মম ঘটনার স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। সেই অনাকাঙ্ক্ষিত ও বর্বরোচিত ঘটনায় তৎকালীন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচজন সদস্যও শহিদ হয়েছিলেন। তিনি তাদেরসহ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সকল প্রয়াত সদস্যের আত্মার মাগফিরাত ও গভীর শ্রদ্ধা জানান।

বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ভবিষ্যতেও রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ