back to top

শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন কর্মসূচি নিয়ে কক্সবাজারে প্রধানমন্ত্রী

-মো. কামাল উদ্দিন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৩ জুন (শনিবার) একদিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন। 

সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, নতুন উপজেলা ও পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৯টায় তিনি নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। বিমানবন্দর থেকে বিশেষ বিমানে কক্সবাজারে পৌঁছে সরাসরি জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের শুরুতেই প্রধানমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। দীর্ঘদিন ধরে খালটির নাব্যতা সংকট ও পানি নিষ্কাশন সমস্যার কারণে স্থানীয় জনগণ নানা দুর্ভোগের শিকার হচ্ছিল। পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে কৃষি, মৎস্যসম্পদ এবং জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এরপর তিনি ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের এই কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এ সময় তিনি সাফারি পার্কের বিভিন্ন স্থাপনাও পরিদর্শন করবেন।

দুপুরে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এ কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন। তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেবেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাবেন। স্থানীয়ভাবে এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রধানমন্ত্রী নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের ফলে এলাকার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নতুন উপজেলা প্রতিষ্ঠার মাধ্যমে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

এরপর তিনি নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং নগরসেবা সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

বিকেল ৪টায় প্রধানমন্ত্রী চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বৃহৎ রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। জনসভায় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। এ জনসভাকে ঘিরে কক্সবাজার, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রী কক্সবাজারের নান্দনিক মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন এবং সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করবেন। পরে রাত ৮টায় কক্সবাজারের লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি উন্নয়ন, বিনিয়োগ, পর্যটন ও আঞ্চলিক সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ১০টায় কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১১টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে কক্সবাজার জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। সফরস্থলগুলোতে সাজসজ্জা, নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আশা করছেন, প্রধানমন্ত্রীর এই সফর কক্সবাজারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে এবং জেলার অবকাঠামোগত ও প্রশাসনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিন সংস্থার প্রধানের পরিচয়পত্র পেশ

তিন নবনিযুক্ত প্রধান পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি)...

এক সপ্তাহে তৃতীয়বার কাঁপল দেশ

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন)...

ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদ সমঝোতা চুক্তির (ইসলামাবাদ মেমোর‌্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং) অংশ হিসেবে...

গণভবনের সামনে যুবলীগের ‘শক্তি মহড়া’

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রাজধানীর গণভবনের সামনে...

এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা

আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে...

সর্বশেষ