back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় অস্ত্রসহ যুবক আটক

kbctgbd
৪ মার্চ ২০২৪ ৯:১৩ পূর্বাহ্ণ
                            খবর বাংলা২৪ ( ছবি)

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় অবৈধ দুইটি আগ্নেয়াস্ত্র ও দুইটি কার্তুজসহ একজনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে র‍্যাব-১৫ কক্সবাজার এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজাখালী ইউনিয়নের বামলুপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি এলজি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। আটক ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৩৪)। সে বামলুপাড়া এলাকার রহমত উল্লাহর ছেলে।

র‍্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি র‍্যাব জানিয়েছেন, বামলুপাড়ায় এয়ার আলী খান ওয়াকফ স্টেটের লবণ মাঠের একটি টংঘরে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করে জয়নাল আবেদীন। গোপন সংবাদে জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল।

এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করে। পরে তাকে পেকুয়া থানায় সোপর্দ করে। এ ব্যাপারে র‍্যাব বাদি হয়ে পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, জয়নাল নামের এক ব্যক্তিকে দুইটি অস্ত্রসহ থানায় সোপর্দ করে র‍্যাব। তার বিরুদ্ধে র‍্যাবের এক কর্মকর্তা বাদি হয়ে মামলা রুজু করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এসএসসি ফল প্রকাশ নিয়ে শিক্ষা বোর্ডের নতুন তথ্য

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন দেশের...

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ছেন...

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আলমগীর ধরা, আহত ২ পুলিশ সদস্য

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান রেলগেট এলাকায় অভিযান চালিয়ে...

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার...

বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে এবার নতুন মিশনে ভোজিনিয়া

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব...

সর্বশেষ