back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বায়েজিদে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটার আয়োজন, নারীসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন থেকে তিন নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন।

আটক ব্যক্তিরা হলেন- আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে আসিফ মাহমুদ ও সুফিয়া বেগম হাটহাজারীর বড়দীঘির পাড়-খিল্লাপাড়া এলাকার বাসিন্দা। শারমিন আক্তারের বাড়ি ফটিকছড়ির সুন্দরপুর এলাকায়। শারমিন বেগম নগরের অক্সিজেন-লোহারপোল এলাকায় থাকেন। মোহাম্মদ সানি হাটহাজারীর ফতেহপুর, হাবিবুর রহমান বায়েজিদের কুঞ্জছায়া আবাসিক এবং নুরুল হাকিম রাব্বি রাউজানের নাদিমপুর এলাকার বাসিন্দা। রাব্বি বর্তমানে বায়েজিদের লোহারফুল এলাকায় থাকেন।

পুলিশ সূত্র জানায়, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত কেক কাটার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। পরে তিনি বায়েজিদ এলাকায় যান। সেখানে একটি বৃদ্ধাশ্রমে খাবার দিতে গেলে পুলিশ তাকে আটক করে বলে জানায় পুলিশ।

এরপর একই ঘটনায় আরও কয়েকজনকে আটক করা হয়। বর্তমানে সাতজনই বায়েজিদ বোস্তামী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ