চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
রোববার দিবাগত রাত ১১টার দিকে থানার এক্সেস রোডসংলগ্ন সৈয়দশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
এ সময় কয়েকটি বিকট শব্দ শোনা যায়। পরে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটে।
ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরু|



