back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৬ ২:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালিয়ে শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে হাজীপাড়ার ‘ইমাম হোসেনের বাড়ি’র একটি ড্রয়িংরুমে এ ঘটনা ঘটে। শাহিদ হোসেন ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে ড্রয়িংরুম থেকে গুলির বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। এ সময় শাহিদকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাহিদ হোসেনের সংসারে দুই সন্তান রয়েছে। তার স্ত্রী শারমিন আকতার বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।

শারমিন আকতার বলেন, হঠাৎ ড্রয়িংরুম থেকে বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে তিনি তার স্বামীকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সংসারে ছোটখাটো ঝগড়া হলেও এমন ঘটনা ঘটবে, তা তারা ভাবতে পারেননি। তার স্বামীর কাছে পিস্তল ও গুলি থাকার বিষয়টিও তারা জানতেন না বলে জানান তিনি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, কী কারণে শাহিদ হোসেন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা জানতে পুলিশ তদন্ত করছে। পাশাপাশি ব্যবহৃত পিস্তলটি বৈধ নাকি অবৈধ, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ