back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আলমগীর ধরা, আহত ২ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান রেলগেট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ শীর্ষ মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তার সহযোগীদের হামলায় দুই পুলিশ কনস্টেবল গুরুতর আহত হন। এ ঘটনার পর এলাকাজুড়ে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে, যা ঘিরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (২৫ জুলাই) রাতে খুলশী থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযানের সময় আলমগীর ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ কনস্টেবল ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কনস্টেবল মুবিনুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে আলমগীরকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। তাদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমবাগান, রেলগেট ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, আলমগীরের সশস্ত্র সহযোগীদের সঙ্গে পুলিশের দফায় দফায় গোলাগুলি হয়। মুহুর্মুহু গুলির শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে অনেক ব্যবসায়ী দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের বলেন, “আমি বর্তমানে অভিযানে রয়েছি। এই মুহূর্তে বিস্তারিত কথা বলা সম্ভব নয়।”

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া আলমগীর হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল সিএমপির বিভিন্ন ইউনিট। অভিযোগ রয়েছে, তিনি লালখান বাজার, আমবাগান, খুলশী ও রেলক্রসিং এলাকাকে কেন্দ্র করে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

পুলিশ জানিয়েছে, পলাতক সহযোগীদের গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ছেন...

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার...

বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে এবার নতুন মিশনে ভোজিনিয়া

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব...

৩৬ দিন সাগরে, অবশেষে উদ্ধার বাবা-ছেলে

কক্সবাজারের মহেশখালীর জেলেদের উদ্ধার অভিযানে বঙ্গোপসাগর থেকে জীবিত ফিরে...

বিশেষ আয়োজন নিয়ে পর্দায় ফিরছে ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীঘেরা...

সর্বশেষ