back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠনের কাফন মিছিল, পুলিশের জালে ১৩ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক
৬ জুন ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানিয়েছে, গত ৫ ও ৬ জুন পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস, ৪টি সাদা কাপড়ের টুকরা, ১০টি লাঠি এবং ১৩টি ইটের টুকরা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন — হালিশহর থানা যুবলীগের সভাপতি ওমর ফারুক (৪৪), সাকিবুল ইসলাম (২২), ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা (৩২), যীশু দাশ (৪৫), সাইফুল আলম রুবেল (৪১), শরিফুল ইসলাম (২৩), ইব্রাহিম খলিল (৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নিরব (২৫), মনিরুল ইসলাম (৪৩), মো. হান্নান (৪৩), জুনাইদুল আলম তাসনুপ (২৩) এবং মো. ইরফান (৩২)।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, আগ্রাবাদ এলাকায় অনুষ্ঠিত মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত ১৩ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, মিছিলে অংশ নেওয়া অন্য ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি

উল্লেখ্য, গত বছরের আগস্টের গণঅভ্যুত্থানের পর সরকার যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ