back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে ৩ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি কিশোরী 

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬ ১:১০ অপরাহ্ণ

পর্তুগালের বেজা জেলার ভিলা নোভা দে মিলফন্তেস এলাকা থেকে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে ১৫ বছর বয়সী বাংলাদেশি কিশোরী তাহরিম বেগম। তার নিখোঁজ হওয়ার ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবার। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ দূতাবাস তাকে উদ্ধারে যৌথভাবে কাজ করছে।

তাহরিমের বাবা সিতাব মিয়া মৌলভীবাজার জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পরিবারসহ পর্তুগালে বসবাস করছেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১০ জুলাই বিকেল আনুমানিক ৪টার দিকে বাসার পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল তাহরিম। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

সিতাব মিয়া জানান, মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ড (GNR)-কে অবহিত করা হয়েছে। একই সঙ্গে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও লিখিতভাবে জানানো হয়েছে।

তিনি বলেন, “আমি শুধু আমার মেয়েকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পেতে চাই। তাকে খুঁজে পেতে প্রশাসন ও সবার সহযোগিতা কামনা করছি।”

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং পর্তুগালের সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং কিশোরীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, তাহরিমের পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ সবার কাছে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। কেউ যদি তাহরিম সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত নিকটস্থ পুলিশ, জিএনআর কার্যালয় অথবা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পরিবারের দেওয়া যোগাযোগ নম্বর: +৩৫১ ৯২০ ৩৭৯ ৮৭২।

পরিবারের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় খুব শিগগিরই তাহরিমকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ