আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের বোর্ড মিটিং। সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বোর্ড মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং অনির্বাণের চার্টার প্রেসিডেন্ট লায়ন সাজ্জাদ হোসাইন টিপু এবং চার্টার ট্রেজারার লায়ন মোহাম্মদ সোহেল মাহমুদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ সেলিম চৌধুরী এবং লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের চার্টার প্রেসিডেন্ট লিও মোহাম্মদ শাহ ইফরাত চৌধুরী।
সভায় ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, চার্টার ট্রেজারারসহ অনির্বাণ পরিবারের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
মিটিংয়ে উপস্থিত সদস্যরা ক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাঁদের আন্তরিক অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টায় সভাটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে।
এ সময় ক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সমাজের কল্যাণে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সভা ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি মানবতার সেবায় সদস্যদের নতুন উদ্দীপনায় কাজ করতে অনুপ্রাণিত করবে এবং সমাজের কল্যাণে ক্লাবের ভূমিকা আরও সম্প্রসারিত হবে।
আরু|



