বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল পটিয়া উপজেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার তাঁদের সঙ্গে নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তরুণ দলের নেতাকর্মীরা।
পরিচিতি সভায় সংসদ সদস্য এনামুল হক এনাম ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ে তুলি। ইনশাআল্লাহ, পটিয়াকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি সুন্দর মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।’
সভা শেষে পটিয়া উপজেলা তরুণ দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতাদের আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন তাঁরা।
আরু



