back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় পুলিশের বড় অ্যাকশন, চট্টগ্রাম রেঞ্জে ধরা ১১২৪ জন!

নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় একদিনে ১ হাজার ২২৪ জনকে গ্রেপ্তার ও আটক করেছে পুলিশ। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৬১৭ জনকে। এ ছাড়া আওয়ামী লীগের ১৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানায় পুলিশ। এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬১৭ জনের মধ্যে ৪৫৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৬০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২৫৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুরে ১২৮, চট্টগ্রামে ৮১, ব্রাহ্মণবাড়িয়ায় ৪১, নোয়াখালীতে ৩৪, রাঙামাটিতে ৩০, কক্সবাজারে ১৮, খাগড়াছড়িতে ১৭, চাঁদপুরে ১০ এবং ফেনীতে পাঁচজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, আওয়ামী লীগের ১৩ সদস্যের মধ্যে চট্টগ্রামে চারজন, কক্সবাজারে দুজন, কুমিল্লায় দুজন, নোয়াখালীতে দুজন, খাগড়াছড়িতে দুজন এবং চাঁদপুরে একজন রয়েছেন।

কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত এসব অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

সর্বশেষ