back to top

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে গলিত লোহায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৬ ২:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি ইস্পাত কারখানায় ফার্নেসের গলিত উত্তপ্ত লোহা ছিটকে পড়ে চীনা প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর দগ্ধ অপর এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৮ সেপ্টেম্বর দুপুরে ‘ফার্মিক স্টিল লিমিটেড’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। কারখানা সূত্রে জানা যায়, ওই সময় ফার্নেসে কারিগরি ত্রুটি দেখা দিলে একপর্যায়ে সেখান থেকে চারদিকে গলিত লোহা ছিটকে পড়ে। এতে এক চীনা প্রকৌশলীসহ চারজন গুরুতর দগ্ধ হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চীনা প্রকৌশলী জেংলিং হং ও শ্রমিক শরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবর সকালে শরিফুল ইসলাম এবং একই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মনির হোসেন মারা যান। পরদিন ২ অক্টোবর দুপুরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান চীনা প্রকৌশলী জেংলিং হং।

নিহতরা হলেন- চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩), শ্রমিক শরিফুল ইসলাম (২৭) এবং মনির হোসেন (২৭)। শরিফুল খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার এবং মনির ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় আহত জুয়েল (৩৬) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

এদিকে নিহত শ্রমিক শরিফুল ইসলামের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শনিবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানায় কারখানার চীনা ও বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে নিহতের স্বজনদের বৈঠক হলেও ক্ষতিপূরণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

শরিফুলের বাবা মো. সেলিম ও চাচা মনির হোসেন জানান, বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই চালানোর সামর্থ্য তাদের নেই। শরিফুলের দুই শিশুসন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা মামলার চেয়ে আর্থিক ক্ষতিপূরণ পাওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

তবে পরিবার মামলা না করলেও আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম।

তিনি বলেন, ক্ষতিপূরণের বিষয়টি কোম্পানি ও ভুক্তভোগী পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তবে দুর্ঘটনার ঘটনায় পরিবার মামলা না করলেও পুলিশ আইনগত পদক্ষেপ নিতে পারে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।

দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনায় কারখানার নিরাপত্তাব্যবস্থা ও ফার্নেসের কারিগরি ত্রুটি নিয়ে তদন্তের বিষয়টিও সামনে এসেছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কক্সবাজারে যাত্রীদের প্রাণ বাঁচিয়ে শেষনিশ্বাস ত্যাগ বাসচালকের

কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চালানোর সময় হঠাৎ অসুস্থ...

গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের...

নভেম্বরেও বদলাচ্ছে না জ্বালানি তেলের দাম

নভেম্বর মাসে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত...

তাহসিফের শেষ সময়ের সঙ্গী এখন পিবিআইয়ের হেফাজতে

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির...

চট্টগ্রামে দস্যুতার পর হত্যা, সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় দস্যুতার পর সংঘটিত একটি...

সর্বশেষ