back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দিল মনির আহমদ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর কাথরিয়া দারুল উলুম হামিউসসুন্নাহ বালক-বালিকা মাদ্রাসা, হিফজখানা, এতিমখানা ও ইসলামী কিডস গার্ডেনের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ কোরআন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিনের উদ্বোধনে এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মোহাম্মদ রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান এস এম আজিজ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসক ফাউন্ডেশন’ চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স নাবিস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম উল্লাহ।

পুরো অনুষ্ঠানটি সাবলীলভাবে সঞ্চালনা করেন মুহাম্মদ রাশেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান এস এম আজিজ বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের দায়িত্ব। কোরআনের শিক্ষা তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

প্রধান বক্তা নুরুল কবির বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েত ও পূর্ণাঙ্গ জীবনবিধান। শৈশব থেকেই শিক্ষার্থীদের কোরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধকের বক্তব্যে আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং প্রতিটি ঘরে কোরআনের হেদায়েতের আলো পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। মানবিক ও আদর্শ সমাজ গঠনে ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসক ফাউন্ডেশন’ চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা বলেন, “মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স নাবিস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম উল্লাহ বলেন, “শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উৎসাহিত করতে এ ধরনের মহতী উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, সাধারণ শিক্ষার্থী এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিক আলোচনা সভা শেষে অতিথিরা শ্রদ্ধার সঙ্গে সারিবদ্ধভাবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেন। নতুন কোরআন পেয়ে খুদে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। এ সময় পুরো মাদ্রাসা প্রাঙ্গণে সৃষ্টি হয় ধর্মীয় অনুভূতি ও উৎসবমুখর পরিবেশ।

পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

সর্বশেষ