back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ কোটার তালিকা প্রকাশ, বাড়ল একাদশে আবেদনের সময়

নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিশেষ কোটায় মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় ধাপে ভর্তির অনলাইন আবেদনের সময়ও বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপে আবেদন করা যাবে আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবাসী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রতিবন্ধী কোটায় মনোনীত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি সম্পন্ন করতে হবে। মনোনীত শিক্ষার্থীদের ১০ কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।

প্রবাসী কোটার ক্ষেত্রে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রত্যয়নপত্র ও পাসপোর্টের প্রমাণক, খেলাধুলা ও সাংস্কৃতিক কোটায় জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের অর্জনের সনদ এবং প্রতিবন্ধী কোটায় সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী সনদের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হয়েছে। বিশেষ কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসংক্রান্ত পরবর্তী কার্যক্রম পরে জানানো হবে।

এদিকে দ্বিতীয় ধাপের নতুন সূচি অনুযায়ী, ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৫ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিতদের ৮ অক্টোবর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে যারা প্রথম ধাপে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, নির্বাচিত হয়েও নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে পারেনি এবং ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেনি।

প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা পরিবর্তন করতে হবে। দ্বিতীয় ধাপে আবেদন করার সময় শিক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে হবে।

এ ছাড়া কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের নিজেদের কোটার যোগ্যতা যাচাই করে আবেদন করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি দিয়ে নির্বাচিত কলেজে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ