back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে থাকা বিমান চট্টগ্রামের পথে

নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর মৃত্যুর পর মাসকাট বিমানবন্দরে দীর্ঘ সময় আটকে থাকা উড়োজাহাজটি অবশেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। মরদেহটি উড়োজাহাজ থেকে নামিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটটি আবার যাত্রা শুরু করে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে ফ্লাইটটির চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, দুপুর ১টা ৫০ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী বিজি-১৩৬ ফ্লাইটটি কলকাতার আকাশে অবস্থান করছিল।

জানা গেছে, ফ্লাইটটি মঙ্গলবার রাতে জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। উড্ডয়নের পর ছানোয়ারা বেগম নামে ৫৫ বছর বয়সী এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসার জন্য উড়োজাহাজটি মাসকাটে অবতরণ করে। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

মরদেহটি উড়োজাহাজ থেকে নামাতে ওমানের স্থানীয় আইন অনুযায়ী রয়্যাল ওমান পুলিশের অনুমতির প্রয়োজন ছিল। অনুমতি পেতে দেরি হওয়ায় দীর্ঘ সময় মরদেহসহ উড়োজাহাজটি মাসকাটে আটকে থাকে। এতে অন্য যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।

পরে পুলিশের অনুমতি পাওয়ার পর মরদেহটি নামিয়ে নেওয়া হয়। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মরদেহ চট্টগ্রামে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে ফ্লাইটটি চট্টগ্রামে পৌঁছানোর পর একই উড়োজাহাজে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। বিজি-১৩৬ ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এস২-এএফপি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ