back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দগাঁওয়ে সাকিব হত্যা: প্রধান ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬ ৫:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে মোহাম্মদ সাকিব হত্যা মামলায় এজাহারভুক্ত ১, ২ ও ৩ নম্বর আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২৩ আগস্ট) র‌্যাব-৭-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭-এর সিপিসি-৩, বদ্দারহাট-চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম।

র‌্যাব জানায়, চান্দগাঁও এলাকায় মোহাম্মদ সাকিবকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়েরের পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র‌্যাব-৭। অভিযানের ধারাবাহিকতায় ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৩ নম্বর আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ২০ আগস্ট চান্দগাঁওয়ের মোহরা এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাকিব। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, মোবাইল ফোন সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আটজনের বিস্তারিত পরিচয়, হত্যাকাণ্ডে তাদের ভূমিকা এবং তাদের কাছ থেকে কোনো অস্ত্র বা আলামত উদ্ধার হয়েছে কি না এসব বিষয়ে পরবর্তী ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর অল্প সময়ের মধ্যে প্রধান তিন আসামিসহ আটজন গ্রেপ্তার হওয়ায় মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ