back to top

সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক ১ হাজার ৫০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় মোহাম্মদ তুষার নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-148-এ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ তুষার। তার বাড়ি কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকায়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে যাত্রীর অন্তর্বাসের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পেস্ট/পাউডার আকৃতির স্বর্ণসদৃশ পদার্থ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এর ওজন আনুমানিক ১ হাজার ৫০০ গ্রাম বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া পেস্ট/পাউডার থেকে বিশুদ্ধ স্বর্ণের প্রকৃত পরিমাণ নির্ধারণে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর উদ্ধারকৃত স্বর্ণের সঠিক পরিমাণ নিশ্চিত করা হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৬ লাখ টাকা। স্বর্ণের পরিমাণ নির্ধারণ শেষে চালানটি বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কারিগরি ত্রুটির কারণে...

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিল বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা...

৫ আগস্ট ঘিরে নোয়াবের বিশেষ ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র...

ভিনিসিয়ুসকে নিয়ে গুঞ্জন, মুখ খুলল এজেন্সি

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে চলমান দলবদলের...

‘ছাগলকাণ্ডে’ মতিউরের বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব...

সর্বশেষ