back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
৭ জুলাই ২০২৬ ২:২৫ অপরাহ্ণ

বান্দরবানে টানা ভারী বৃষ্টিপাতের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে জেলার সব পর্যটনকেন্দ্র আগামী শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অব্যাহত ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়েছে। এ পরিস্থিতিতে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব পর্যটন স্পট, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বন্ধ থাকার সময়ে পর্যটক, ট্যুর অপারেটরসহ কাউকেই এসব এলাকায় প্রবেশ না করতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সবাইকে সতর্কতা অবলম্বন ও প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে টানা বর্ষণে বান্দরবানের বিভিন্ন এলাকায় দুর্ভোগ বেড়েছে। থানচি ও আলীকদম উপজেলায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। থানচির তিন্দু এলাকায় পাহাড়ি ঢলের স্রোতে একটি নৌকা ডুবে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আলীকদমের কয়েকটি নিম্নাঞ্চলে পানি ঢুকে ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় স্থানীয় প্রশাসন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ