বেতন বৃদ্ধির অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের জন্য এখনো চূড়ান্ত সুখবর আসেনি। নতুন অর্থবছর শুরু হলেও বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেলের গেজেট প্রকাশিত হয়নি। ফলে নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে এবং কোন গ্রেডে কত বৃদ্ধি পাবে—সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
তবে সরকারি সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত বহাল রয়েছে। এবার এটি একবারে নয়, ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক ধাপে মূল বা বেসিক বেতন বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।
এদিকে নতুন বেতন কাঠামোর খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে চলতি মাসের মাঝামাঝি বা শেষের দিকে গেজেট প্রকাশ হতে পারে।
সব মিলিয়ে, নতুন পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। কবে গেজেট প্রকাশ হবে এবং বেতন কতটা বাড়বে—সেদিকেই এখন সবার নজর।
ইতি/


