back to top

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

kbctgbd
১১ অক্টোবর ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাসের চলমান অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানান শিক্ষার্থীরা। পাশাপাশি ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমাহামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বছরের পর বছর নানাভাবে ইসরায়েলের কাছে নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনের জনগণ। তাদের স্বাধীনভাবে বেঁচে থাকতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। ফিলিস্তিনের ওপর সব নির্যাতনের অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়া হোক।

সালাউদ্দিন আম্মার নামের এক শিক্ষার্থী বলেন, দূর থেকে দেখে আমাদের যতটুকু করনীয় ফিলিস্তিন ভাইদের জন্য আমরা করবো। এ জন্যে যদি আমাদের জীবনও দিতে হয় আমরা দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। ইংরেজদের কাছে পরাজিত হয়ে নবাব সিরাজুদ্দৌলা বলেছিলেন, পলাশীর যুদ্বে যদি বাঙালিরা একটি করে পাথর মারতো তাহলে ইংরেজরা যুদ্ধ করার সাহস দেখাতো না পাশাপাশি পালানোর জায়গাটুকুও খুঁজে পেতো না। আজকে যদি বিশ্বের মুসলমানরা একত্রিত থাকতেন তাহলে ইসরায়েল এমন সাহস দেখাতে পারতো না। সর্বস্তরের মুসলমানদেরদে একত্রিত হয়ে ফিলিস্তিনদের সমর্থন জানানোর আহবান জানান এ শিক্ষার্থী।

সমাবেশে অংশ নিয়ে আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ইসরায়েলেলে অনৈতিক কর্মকান্ডে তীব্র নিন্দা জানিয়ে এখানে দাড়িয়েছি। তাদের এমন কর্মকান্ডে পশ্চিমা দেশগুলো নীরব রয়েছে। যত মুসলিম দেশ আছি আমাদের উচিত এসময় ফিলিস্তিনদের পাশে দাঁড়ানো। আমরা বিশ্বাস করি ফিলিস্তিন স্বাধীনতা নিয়েই ফিরবে ইনশাআল্লাহ।

শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসুদ বলেন, ফিলিস্তিনের প্রতি ইসরায়েল বরাবরই হামলা ও নির্যাতন চালিয়ে আসছে। কিন্তু এবার ফিলিস্তিন সেটার মোকাবিলা করেছে। শিক্ষার্থীরা ফিলিস্তানদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করছে জেনে আমিও একাত্মতা পোষণ করে এখানে দাড়িয়েছি। একজন মুসলমান হিসাবে এটা আমাদের কর্তব্য বলে জানান তিনি।

পরে সমাবেশস্থল থেকে একটি প্রতিবাদী মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় আট শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ধরা ৫০৮, উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

কাশ্মীরে ১০০ দিনের বেশি ইন্টারনেট বন্ধ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা ১০০ দিনেরও বেশি সময় ধরে...

মীরসরাই সীমান্তে চোরাচালানের ৬ ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয়...

সর্বশেষ