back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বন্যায় লাশের মিছিল, নিহত বেড়ে ১১২৭

নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নেপালের বিভিন্ন জেলা ও প্রতিবেশী ভারত থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বন্যার উৎপত্তিস্থল রাসুয়া থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫টি, ধাদিং থেকে ৫৯টি, চিতাওয়ান থেকে ৩৪৮টি, গোর্খা থেকে ৬৬টি, তানাহুন থেকে ৩৮টি, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭টি, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং ভারত থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ ছাড়া ৯৫টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ স্বজনদের শনাক্ত করতে ৯১১টি মরদেহের বিস্তারিত তথ্য পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা ও ত্রাণ বিতরণে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা মরদেহ উদ্ধার ও সংরক্ষণের কাজও করছেন।

এদিকে বন্যাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৪ হাজার ৮৫৮ জন নিখোঁজ রয়েছেন।

আরও বন্যার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার অনেক পরিবারকে নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ চলছে। এসব কার্যক্রমে পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনও কাজ করছে।

গত বুধবার সকালে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। বন্যার পানির সঙ্গে বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ নিচু এলাকায় নেমে আসায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার ছয় দিন পরও হাজারো মানুষ নিখোঁজ থাকায় তাদের পরিণতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

সর্বশেষ