back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এক দশকে পুরুষের ধূমপান কমলেও নারীদের মধ্যে বেড়েছে ৫৭%

নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ

পাকিস্তানে গত এক দশকে পুরুষদের মধ্যে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে কমলেও নারীদের মধ্যে তা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০১৪ থেকে ২০২৪ সালের তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, ২০১৪ সালে পাকিস্তানে পুরুষদের মধ্যে ধূমপানের হার ছিল ২২ দশমিক ২ শতাংশ। ২০২৪ সালে তা কমে ১৫ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ এক দশকে পুরুষদের ধূমপানের হার আপেক্ষিকভাবে প্রায় ২৯ শতাংশ কমেছে।

অন্যদিকে, একই সময়ে নারীদের মধ্যে ধূমপানের হার ২ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। ফলে এক দশকে নারী ধূমপায়ীর হার আপেক্ষিকভাবে প্রায় ৫৭ শতাংশ বেড়েছে।

পুরুষদের তুলনায় নারীদের ধূমপানের হার এখনো অনেক কম। তবে জাতীয় পর্যায়ে ধূমপানের প্রবণতা কমার মধ্যেও নারীদের ক্ষেত্রে বিপরীত চিত্র দেখা যাচ্ছে। ফলে শুধু জাতীয় গড়ের ভিত্তিতে ধূমপানের প্রবণতা বিশ্লেষণ না করে লিঙ্গ ও বয়সভিত্তিক তথ্য আলাদাভাবে বিবেচনা করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, গত এক দশকে তামাক নিয়ন্ত্রণ নীতি ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পুরুষদের ধূমপানের হার কমাতে ভূমিকা রেখেছে। তবে নারীদের মধ্যে ধূমপান বৃদ্ধির পেছনের কারণগুলো আলাদাভাবে চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ধূমপানের পরিবর্তনশীল এই প্রবণতা বিশ্লেষণের জন্য ‘গ্যালপ পাকিস্তান ডিজিটাল অ্যানালিটিক্স’ ‘পাকিস্তান টোব্যাকো ইনসাইটস’ নামে একটি নতুন ড্যাশবোর্ড চালু করেছে।

ড্যাশবোর্ডটিতে ‘গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে’ এবং ‘গ্লোবাল ইয়ুথ টোব্যাকো সার্ভে’র গত ১০ বছরের তথ্য একত্র করা হয়েছে। এতে বয়স ও লিঙ্গভিত্তিক ধূমপানের হার, পরোক্ষ ধূমপানের প্রভাব, সিগারেটের মূল্যবৃদ্ধির ধারা এবং তামাক নিয়ন্ত্রণ নীতি নিয়ে জনমতের তথ্যও যুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টদের ধারণা, নতুন এই তথ্যভাণ্ডার পাকিস্তানে তামাক ব্যবহারের পরিবর্তিত ধরণ এবং নারী ও পুরুষের মধ্যে ধূমপানের প্রবণতার পার্থক্য বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ