back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেউতায় অভিবাসীদের ট্র্যাজেডি: ৫৭ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ণ

স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতাকে কেন্দ্র করে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। মরক্কো থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টায় আসা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে এখন পর্যন্ত কমপক্ষে ৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশিরভাগই সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছেন, এছাড়া পদদলিত হওয়ার ঘটনাও ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই ঘটনায় ৫০ হাজারেরও বেশি মানুষ মরক্কো থেকে সেউতায় প্রবেশের চেষ্টা করেন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৪৮ হাজার ৩০০ জন আবার মরক্কোতে ফিরে গেছেন এবং বাকি ব্যক্তিদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

অভিবাসীদের একটি বড় অংশ মরক্কোর ফনিদেক শহর থেকে প্রায় ৫ কিলোমিটার সাঁতরে সেউতায় পৌঁছানোর চেষ্টা করেন। কেউ কেউ তুলনামূলক কম দূরত্বের বেলইউনেশ এলাকা দিয়েও প্রবেশের চেষ্টা করেন। তবে উত্তাল সাগর, ক্লান্তি ও নিরাপত্তা বাহিনীর কড়াকড়ির কারণে অনেকেই প্রাণ হারান।

ঘটনার পর স্পেন ও মরক্কো উভয় দেশই সীমান্তে সেনাবাহিনী, দাঙ্গা পুলিশ ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। এর ফলে শুক্রবার বিকেল থেকে নতুন করে অভিবাসীদের প্রবেশ কার্যত বন্ধ হয়ে যায়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সেউতা সফর করে বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাচ্ছে। তিনি এই সীমান্ত অতিক্রমের ঘটনাকে স্পেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেন।

তার দাবি, স্পেনের সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায়কে মানবপাচারকারী চক্র ভুলভাবে প্রচার করে অভিবাসীদের বিভ্রান্ত করেছে।

তবে মরক্কোর মানবাধিকারকর্মীদের মতে, অধিকাংশ অভিবাসী ওই রায়ের বিষয়ে জানতেনই না।

অনেক অভিবাসী সেউতায় পৌঁছেও খাবার ও আশ্রয়ের সংকটে আবার মরক্কোতে ফিরে যাচ্ছেন।

রয়টার্সকে ২০ বছর বয়সী মরক্কোর সেলুনকর্মী আয়মান বলেন, সেউতায় গিয়ে তিনি কোনো খাবার পাননি এবং শেষ পর্যন্ত নিজেই ফিরে আসেন। তার ভাষায়, “আমরা যা করেছি, তা ভালো হয়নি, উপভোগ্যও হয়নি।”

সেউতা ও মেলিলা হলো আফ্রিকা মহাদেশে স্পেনের দুটি ছিটমহল, যা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আফ্রিকার একমাত্র স্থলসংযোগ তৈরি করেছে। তাই উন্নত জীবনের আশায় প্রতিবছর হাজারো অভিবাসী জীবন ঝুঁকিতে ফেলে এই সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এবারের ঘটনাটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিবাসন সংকটগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কারিগরি ত্রুটির কারণে...

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিল বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা...

৫ আগস্ট ঘিরে নোয়াবের বিশেষ ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র...

ভিনিসিয়ুসকে নিয়ে গুঞ্জন, মুখ খুলল এজেন্সি

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে চলমান দলবদলের...

সর্বশেষ