back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে থাকা নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা ওই অঞ্চলের ওপর দিয়ে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘাত এবং আঞ্চলিক উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখতে, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে এবং প্রয়োজন হলে জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখতে বলা হয়েছে।

সতর্কবার্তায় বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা সেখানে ভ্রমণের পরিকল্পনাকারীদের ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া, সীমান্তে বিধিনিষেধ এবং চলাচলে বিঘ্নের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের আপাতত ওই অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলতে বা ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, ইরান বা তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা, সামরিক বা বাণিজ্যিক স্বার্থ এবং মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলার চেষ্টা করতে পারে—এমন ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত মার্কিনিদের জনসমাগম এড়িয়ে চলা, নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা এবং জরুরি প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করছে। কিছু ফ্লাইট বাতিল বা পুনঃনির্ধারণও করা হয়েছে। ফলে ভ্রমণকারীদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সর্বশেষ নির্দেশনা যাচাই করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন।

মার্কিন কর্তৃপক্ষ বলেছে, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। তাই বিদেশে অবস্থানরত নাগরিকদের স্টেট ডিপার্টমেন্টের ভ্রমণ সতর্কতা নিয়মিত অনুসরণ এবং নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ