back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের উত্তাপ, মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আবারও তীব্র উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানোর পর পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

বুধবার (৮ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা, রয়টার্স ও এপি জানায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, উপকূলীয় রাডার, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌ সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর জবাবে আইআরজিসি দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিসহ মোট ৮৫টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়াতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাব না দিয়ে তারা থেমে থাকবে না। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ওয়াশিংটনের হস্তক্ষেপ কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেছে তারা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক বাণিজ্যিক জাহাজে হামলার পর আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি ও সমঝোতা লঙ্ঘনের অভিযোগ এনেছে।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ