back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের পথে ভারতের ২০ রেলকোচ

নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশের জন্য নির্মিত ২০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ প্রস্তুত করেছে ভারত। সব ধরনের প্রস্তুতি শেষ হওয়ায় চলতি জুলাই মাসের যেকোনো সময় প্রথম চালানটি বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে ভারতের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে তৎকালীন বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের রাষ্ট্রায়ত্ত রপ্তানি সংস্থা RITES-এর (রাইটস) একটি চুক্তির আওতায় এসব কোচ সরবরাহ করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশে মোট ২০০টি রেলযান সরবরাহ করবে ভারত। এর মধ্যে রয়েছে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ। প্রকল্পটির মোট মূল্য প্রায় ৯১৫ কোটি ভারতীয় রুপি। এ প্রকল্পে অর্থায়নে সহায়তা করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)।

ভারতের কেন্দ্রীয় রেল দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইকোনমিক টাইমসকে বলেন, প্রথম চালান হিসেবে ২০টি ব্রডগেজ কোচ পাঠানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জুলাই মাসের যেকোনো দিন কোচগুলো বাংলাদেশে পাঠানো হতে পারে।

তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী বাকি রেলকোচ ও লোকোমোটিভ আগামী ৩৬ মাসে পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।

প্রথম দফার ২০টি কোচ ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ কারখানায় তৈরি করা হয়েছে। পরবর্তী চালানগুলোর কোচও একই কারখানায় নির্মিত হবে।

ভারতীয় রেল কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি কোচের ওয়ারেন্টি মেয়াদ হবে ১৪ বছর।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ