back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বস্তির খোঁজে পানিতে নেমে মৃত্যুর ফাঁদে ৪০ জন

নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২৬ ৯:২২ পূর্বাহ্ণ

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ফ্রান্স। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে গিয়ে অনিরাপদ নদী, খাল ও জলাশয়ে সাঁতার কাটতে নেমে দেশটিতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ জুন) এক জরুরি বৈঠকের পর ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, গত কয়েক দিনে তাপপ্রবাহ-সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে অধিকাংশই তরুণ।

তিনি বলেন, “তাপপ্রবাহের এই সংকটের প্রথম শিকার হচ্ছে তরুণরাই।”

ফরাসি আবহাওয়া সংস্থা মেটিও-ফ্রান্স জানিয়েছে, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাতটি ছিল ১৯৪৭ সাল থেকে সংরক্ষিত আবহাওয়া রেকর্ডের ইতিহাসে সবচেয়ে উষ্ণ রাত। ওই রাতে দেশের গড় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১৯ সালের আগের সর্বোচ্চ রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

দেশটির বোর্দো, পোয়াতিয়ে এবং আরও কয়েকটি শহরে তাপমাত্রা নতুন রেকর্ড স্পর্শ করেছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্সের ৫৪টি অঞ্চলে ‘রেড হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে।

প্রচণ্ড গরমের প্রভাবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আগেভাগে ছুটি ঘোষণা করেছে বা পাঠদানের সময়সূচি পরিবর্তন করেছে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপরও বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, তাপপ্রবাহের সময় অনেক মানুষ অনুমোদনহীন নদী ও জলাশয়ে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। এছাড়া গাড়ির ভেতর অচেতন অবস্থায় পাওয়া দুই শিশুসহ কয়েকজন বয়স্ক ব্যক্তির মৃত্যুর ঘটনাও তদন্ত করা হচ্ছে। এসব মৃত্যুর সঙ্গে তাপপ্রবাহের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্য, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশ এই তাপপ্রবাহের প্রভাব মোকাবিলা করছে। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, দেশটির কিছু এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। অন্যদিকে স্পেনের কয়েকটি অঞ্চলে ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, ‘ওমেগা ব্লক’ নামে পরিচিত একটি আবহাওয়াগত অবস্থার কারণে এই দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। এর ফলে উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমি অঞ্চল থেকে আসা উষ্ণ বায়ু ইউরোপের ওপর দীর্ঘ সময় ধরে আটকে থাকছে, যা তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে।

সূত্র: আল-জাজিরা

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ