শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অদম্য ইচ্ছায় হজে ১০৪ বছরের বৃদ্ধা

আরু, আন্তর্জাতিক
বয়স যে কেবল একটি সংখ্যা—এই প্রবাদকে আবারও সত্যে রূপ দিলেন ইন্দোনেশিয়ার শতবর্ষী নারী মবাহ মারসিয়াহ। চলতি বছর ১০৪ বছর বয়সে পবিত্র হজ পালন করে বিশ্বের সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে নজির স্থাপন করেছেন তিনি। এ তথ্য প্রকাশ করেছে আরব নিউজ।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেদিরি অঞ্চলের বাসিন্দা মারসিয়াহ তার দেশের প্রায় ২ লাখ ২১ হাজার হজযাত্রীর বিশাল কাফেলার সঙ্গে সৌদি আরবের মক্কায় পৌঁছান। তবে তার এই হজযাত্রা মোটেও সহজ ছিল না; বরং এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক অসাধারণ অধ্যবসায় ও ত্যাগের গল্প।

পেশায় তিনি ছিলেন একজন সাধারণ পোরিজ (জাউ বা পায়েসজাতীয় খাবার) বিক্রেতা। অল্প আয়ের মধ্য থেকেই দীর্ঘদিন ধরে ধীরে ধীরে টাকা জমাতেন। সেই সঞ্চয়ের জন্য তিনি ব্যবহার করতেন একটি ছোট কৌটা। কখনো টাকার ঘাটতি হলে তার ছেলে তা পূরণ করে দিতেন।

চমকপ্রদ বিষয় হলো—জীবনের এই বড় স্বপ্নের কথা তিনি শুরুতে কাউকেই জানাননি; এমনকি ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন বা প্রতিবেশীরাও ছিলেন অজ্ঞাত। পর্যাপ্ত অর্থ সঞ্চয়ের পর ২০২১ সালে তিনি হজের জন্য নিবন্ধন সম্পন্ন করেন।

১৯২১ সালের ১ জুলাই জন্ম নেওয়া মারসিয়াহ বয়সজনিত নানা শারীরিক জটিলতায় এখন দুর্বল। লাঠির সহায়তায় কিছুটা হাঁটতে পারলেও হজের অধিকাংশ আনুষ্ঠানিকতা তিনি হুইলচেয়ারে সম্পন্ন করেন। গত ২২ মে তিনি তার ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাহকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছান।

অদম্য ইচ্ছাশক্তি, দীর্ঘদিনের ধৈর্যশীল সঞ্চয় এবং পরিবারের সহযোগিতায় অবশেষে পবিত্র মক্কার মাটিতে পা রেখে নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করলেন এই মহীয়সী নারী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পাত্রের খোঁজে অভিনেত্রী বাঁধন 

বরাবরের মতোই ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন জনপ্রিয়...

‘আজ মার খাইলে প্রতিদিন মার খাওয়া লাগবো’

ঈদুল আজহা এলেই জামালপুরের ইসলামপুর উপজেলার গ্রামগুলো যেন অন্য...

সিন্ডিকেটের সঙ্গে নতুন কারসাজির নাম ‘করোনা-পক্স’

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার মোকাম রাজারহাটে এবার সিন্ডিকেটের নতুন কারসাজি...

ঢাকা সিটির আরও ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির দায়ে ঢাকার দুই সিটি করপোরেশনের দুজন...

মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল আদর্শ: প্রধানমন্ত্রী

মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়েই রাজনীতিতে এসেছেন বলে মন্তব্য...

সর্বশেষ