দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৮ জনে।
শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০৮ জনে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনের শরীরে।
মৃত্যুর হিসাব বিশ্লেষণে দেখা যায়, মোট ৯২৮ জনের মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮২৯ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮২৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যান অনুযায়ী, হাম পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর তথ্য নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরু|



