back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১ম বারের মত পরিবেশবান্ধব ইউনি-ব্লকের রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

kbctgbd
১১ অক্টোবর ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদরে প্রথমবারের মতো শুরু হয়েছে পরিবেশবান্ধব, দীর্ঘস্থায়ী ও টেকসই ইউনি-ব্লক দিয়ে রাস্তা নির্মাণ কাজ। ২ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে চলছে একাটুনা-উলুয়াইল-সম্পাসী ৪১১০ মিটার রাস্তা মেরামত কাজ।

মঙ্গলবার (১০ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে এ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মৌলভীবাজারেরর সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমদ আব্দুল্লাহ, সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান প্রমুখ।

প্রকৌশলীরা বলছেন, বিটুমিনাস কার্পেটিং করতে পিচ পোড়াতে হয়। এতে পরিবেশের অনেক ক্ষতি হয়। এ ছাড়া বর্ষায় বিটুমিনের কাজ করা যায় না। তবে ইউনিব্লক দিয়ে বর্ষায়ও কাজ করা যাচ্ছে। বৃষ্টিতে বা জলাবদ্ধতায় বিটুমিনের সড়ক নষ্ট হলেও ইউনিব্লক দিয়ে তৈরি সড়ক নষ্ট হবে না। ইউনিব্লক দিয়ে সড়ক নির্মাণ বা সংস্কারের পদ্ধতিও অনেক সহজ। আরসিসির মতোই এই সড়ক টেকসই ও দীর্ঘস্থায়ী হয়।

নির্বাহী প্রকৌশলী আহমদ আব্দুল্লাহ আই নিউজকে বলেন, সড়ক, মহাসড়ক ও স্থাপনা নির্মাণের জন্য আবাদি জমি বা জমির টপসয়েল কেটে ভাটাগুলো তৈরি করছে ইট। এতে প্রতি বছর বিপুল পরিমাণ আবাদি জমি কমে যাচ্ছে। সেই সঙ্গে ভাটার ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ।

এসব কারণে ২০২৪ সালের মধ্যে গ্রামীণ সড়কে বিটুমিনাস কার্পেটিং এবং ইটের বদলে শতভাগ ইউনি ব্লক ব্যবহার করতে চায় সরকার। এই ইউনি ব্লক তৈরিতে পাথর, সিমেন্ট ও বালু ব্যবহার করা হয়। এটি দিয়ে নির্মিত সড়ক দেখতেও সুন্দর।

এলাকাবাসী বলছেন, ‘জীবনে এমন সড়ক দেখিনি। সড়কের দুই পাশে লাল রঙের ব্লক আর মাঝখানে সাদা রঙের ব্লক দেয়ায় খুবই সুন্দর লাগছে দেখতে।’ তারা আশা করছেন পরিবেশবান্ধব ইউনি ব্লকের ব্যবহার বাড়লে ইটের ব্যবহার বন্ধ হবে।

এই সড়কটি নির্মাণের মধ্য দিয়ে প্রবাসী অধ্যুষিত এলাকার গ্রামগুলোর যোগোযোগ ব্যবস্থা ও আরো উন্নত হবে। এলাকাবাসীর ভোগান্তি বিহীন মৌলভীবাজার জেলা শহরে যাতায়াত করতে সহজলভ্য হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপের শেষ চার, মাঠে নামার আগে তারকাদের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল...

১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা...

নেইমারের ফেরা নিয়ে নতুন গুঞ্জন

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

বন্যাকবলিত এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রতিবাদে...

সর্বশেষ