back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

“আমাকে দমানো বা ভেঙে ফেলা এত সহজ নয়”

নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার অভিযোগের পর দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বাংলাদেশ সময় মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বাঁধন বলেন, ঘটনার পর তিনি ভেঙে পড়েননি। বরং পুরো ঘটনার আইনগত সমাধান না হওয়া পর্যন্ত ভেনিস ছাড়তে চান না তিনি।

বাঁধন জানান, হামলার পর অনেক মানুষ ফোন ও বার্তা দিয়ে তার খোঁজ নিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, তিনি শারীরিকভাবে নিরাপদ আছেন এবং তাকে দমানো বা ভেঙে ফেলা সহজ নয়।

ঘটনার বিষয়ে বাঁধনের অভিযোগ, ইতালির মেস্ত্রে এলাকায় ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময় একদল ব্যক্তি তার ওপর হামলা ও হেনস্তা করে। তার শরীরে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয়। একপর্যায়ে তার মোবাইল ফোন হাত থেকে ফেলে দেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও করেন তিনি।

বাঁধনের দাবি, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেয়। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার অবস্থানের কারণেই তাকে লক্ষ্য করা হয়েছে বলে অভিযোগ করেন অভিনেত্রী। এ সময় তাকে ‘জুলাই যোদ্ধা’ বলেও কটূক্তি করা হয় বলে জানান তিনি।

ঘটনার পর স্থানীয় পুলিশ তাকে নিরাপদ স্থানে নিয়ে যায় বলে জানান বাঁধন। পরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বাংলাদেশ দূতাবাস থেকেও তাকে সহযোগিতা করা হচ্ছে বলে জানান অভিনেত্রী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইতালির কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছে বলে জানিয়েছে।

তবে নিজের ওপর হামলার চেয়েও ভাই, ভাবি ও পরিবারের ছোট শিশুকে হেনস্তার ঘটনায় বেশি ক্ষুব্ধ বাঁধন। তার ভাষ্য, পরিবারের সদস্যদের এভাবে হয়রানি করা অত্যন্ত ন্যক্কারজনক।

বাঁধন স্পষ্ট করে বলেন, ঘটনার শেষ না দেখে তিনি দেশে ফিরতে চান না।

তার বক্তব্য- এই ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করেই তিনি ভেনিস ছাড়বেন।

এদিকে, ইতালির সংবাদমাধ্যম এএনএসএও মেস্ত্রেতে বাঁধনের ওপর হামলার খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ তুলে কয়েকজন বাংলাদেশি তাকে আক্রমণ করেন।

চলতি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচালক রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রতিনিধিত্ব করতে ইতালিতে গেছেন বাঁধন। সিনেমাটি উৎসবের অরিজন্তি বিভাগে নির্বাচিত হয়েছে এবং উৎসবেই এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

ঘটনার পর বাঁধনের অবস্থান এখন স্পষ্ট হামলার ঘটনায় আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি পিছিয়ে যাবেন না।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ