back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের ঘোষণা মিষ্টি জান্নাতের, কে সেই গোপন স্বামী?

নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ

হঠাৎ বিয়ের খবর প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। নববধূর সাজে নিজের ছবি প্রকাশ করে নতুন জীবনে পা রাখার কথা জানালেও জীবনসঙ্গীর পরিচয় এখনো প্রকাশ করেননি তিনি। ফলে বিয়ের খবরের পাশাপাশি অভিনেত্রীর স্বামীকে নিয়েও তৈরি হয়েছে নানা কৌতূহল।

নিজের ফেসবুক পেজে নববধূর সাজে তিনটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত। লাল লেহেঙ্গা ও ভারী গয়নায় সেজে ছবিগুলো তোলেন তিনি। পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ে। ভক্ত-অনুরাগীরাও তাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাতে থাকেন।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় মিষ্টি জান্নাত লেখেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’

অভিনেত্রীর এমন ঘোষণার পর স্বাভাবিকভাবেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে তার জীবনসঙ্গীর পরিচয়। তবে স্বামীর নাম বা ছবি এখনই প্রকাশ করতে চাননি মিষ্টি জান্নাত।

গণমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, তার বিয়ে নতুন কোনো ঘটনা নয়। তিনি আগেই বিয়ে করেছেন। তবে ব্যক্তিগত কারণে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি। এখন বিয়ের খবর জানালেও স্বামীর পরিচয় গোপন রাখছেন তিনি।

মিষ্টি জান্নাত জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। তবে তিনি কী ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, কোথায় থাকেন কিংবা তার নাম কী_এসব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। সময়মতো স্বামীর পরিচয় প্রকাশ করবেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে বিয়ের খবর প্রকাশের পর মিষ্টি জান্নাতের পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। আবার অনেকে স্বামীর পরিচয় জানতে সরাসরি প্রশ্ন করেছেন। তবে নেতিবাচক মন্তব্য না করার জন্য অনুসারীদের সতর্ক করেছেন অভিনেত্রী।

২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর ‘চিনি বিবি’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার’ ও ‘তুই আমার রানি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় এসেছেন মিষ্টি জান্নাত। এবার নিজেই বিয়ের খবর প্রকাশ করায় তাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

তবে বিয়ের ঘোষণা দিলেও স্বামীকে রেখেছেন আড়ালে। তাই এখন ভক্তদের কৌতূহল_মিষ্টি জান্নাতের সেই ব্যবসায়ী জীবনসঙ্গী কে, আর কবে প্রকাশ্যে আসবে তার পরিচয়?

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ