back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহর সেই সোনালি সময় এবার সিনেমার পর্দায়

নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ

নব্বইয়ের দশকে ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহকে ঘিরে ভক্তদের আবেগ, উন্মাদনা আর ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমাটি দর্শকদের ফিরিয়ে নেবে নব্বইয়ের দশকের সেই নস্টালজিক সময়ে।

আগামী ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকী। এর ঠিক দুদিন আগে, ৪ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কাটছাঁটে ছাড়পত্র পেয়েছে ‘লাভ ৯৬’।

নির্মাতা সূত্রে জানা গেছে, সার্টিফিকেশন বোর্ডের সদস্যরাও সিনেমাটির নির্মাণশৈলী এবং নব্বইয়ের দশকের সময়কে পর্দায় তুলে ধরার বিষয়টি প্রশংসা করেছেন।

নির্মাতা ইভান মল্লিক বলেন, সিনেমাটি যেহেতু সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে এবং প্রশংসিত হয়েছে, তাই এতে বিতর্কিত কিছু নেই। বরং সিনেমাটিতে তুলে ধরা হয়েছে সালমান শাহ ভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের সেই সময়কে ফিরে দেখার চেষ্টা।

নব্বইয়ের দশক ছিল ভিন্ন এক সময়। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড সংগ্রহ কিংবা ক্যাসেট প্লেয়ার ও রেডিওতে গান শোনা সব মিলিয়ে সময়টি ছিল রঙিন নস্টালজিয়ায় ভরা। আর সেই সময়েই ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহর।

১৯৯৬ সালে সালমান শাহর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছিল পুরো দেশ। প্রিয় নায়কের মৃত্যু অনেক ভক্তই মেনে নিতে পারেননি। সেই সময়ের আবেগ ও উন্মাদনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘লাভ ৯৬’-এর মূল গল্প।

সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে এক অন্ধ সালমান শাহভক্তের জীবন, ভালোবাসা ও আবেগকে ঘিরে। তার চোখে সালমান শাহকে দেখার অনুভূতি এবং নব্বইয়ের দশকের ভক্তসংস্কৃতির নানা দিক উঠে আসবে সিনেমাটিতে।

রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত ‘লাভ ৯৬’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।

সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পরও তার জনপ্রিয়তা ও ভক্তদের ভালোবাসা যে অটুট, ‘লাভ ৯৬’ সিনেমায় সেই আবেগই নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ