back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গান থামিয়ে বললেন ‘আমিও বাবা হয়েছি’

নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ

কনসার্টের মঞ্চে দর্শকদের জন্য ব্যতিক্রমী এক আবেগঘন মুহূর্ত উপহার দিলেন আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত কনসার্টে পারফর্ম করার সময় তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের ৯ মাস বয়সী ছেলেকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর সন্তানকে কোলে নিয়েই গেয়ে ওঠেন জেমস–এর কালজয়ী গান ‘বাবা’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গান পরিবেশনের এক পর্যায়ে নোবেল দর্শকদের উদ্দেশে বলেন, “আমিও কিন্তু বাবা হয়েছি। আমার যে ছেলে, তার বয়স ৯ মাস। সে আজ কনসার্ট দেখতে এসেছে। আপনাদের সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই।”

এরপর তিনি মঞ্চের পেছনে গিয়ে ছোট্ট ছেলেকে কোলে নিয়ে আবার মঞ্চে ফিরে আসেন। দর্শকদের উদ্দেশে জানান, ছেলের নাম রেখেছেন ‘নোবেল জুনিয়র’। এ সময় পুরো কনসার্ট প্রাঙ্গণ করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।

পরে ছেলেকে বুকে জড়িয়ে ধরে ‘বাবা’ গানটি পরিবেশন করেন নোবেল। পুরো পরিবেশনার সময় সন্তানকে স্নেহভরে আগলে রাখেন তিনি। আবেগঘন এই মুহূর্ত উপভোগ করতে দর্শকদের অনেকেই মোবাইল ফোনের আলো জ্বালিয়ে ভিডিও ধারণ করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের জুনে নোবেল ও তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়ার সংসারে নতুন অতিথি আসার খবর প্রকাশ্যে আসে। বাবা হওয়ার পর এবারই প্রথম কোনো কনসার্টের মঞ্চে নিজের সন্তানকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দিলেন এই গায়ক।

নোবেলের এই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে তার জীবনের অন্যতম আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করে শুভকামনা জানিয়েছেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডোপ টেস্টে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ আসায় পুলিশ সুপার...

মুসলিম ব্যক্তিগত আইনে বড় পরিবর্তনের পথে ভারত

ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসিত ২১টি রাজ্যে ২০২৯ সালের...

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর...

তেলের দাম বাড়তেই স্বর্ণের বাজারে পতন

জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে।...

আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা...

সর্বশেষ