back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ভাইরাল ইভেন্ট: তাহসান-মিথিলার বিয়ে চাই!

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ণ

একসময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলাকে আবারও একসঙ্গে দেখতে চান তাদের অনেক ভক্ত-অনুরাগী। সেই ইচ্ছার প্রতিফলন হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘তাহসান মিথিলার বিয়ে চাই’ শিরোনামে একটি পাবলিক ইভেন্ট খোলা হয়েছে। ইভেন্টটি ঘিরে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

ইভেন্টের তথ্য অনুযায়ী, এটি তৈরি করেছেন ফারজানা রহমান নওরীন ও মুহাইমিনুল হক নামের দুই ফেসবুক ব্যবহারকারী। ইভেন্টের বিবরণে লেখা হয়েছে, “দুজনেই বাংলাদেশের সম্পদ, দুজনকে আমরা একসঙ্গে দেখতে চাই।”

ইভেন্টে স্থান হিসেবে রাজধানীর শাহবাগ চত্বর এবং সময় হিসেবে আগামী ৩১ ডিসেম্বর উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় সাড়ে ২১ হাজার ফেসবুক ব্যবহারকারী এতে আগ্রহ বা অংশগ্রহণের প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি অসংখ্য নেটিজেন লাইক, মন্তব্য ও শেয়ার করে নিজেদের মতামত প্রকাশ করছেন।

তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা ২০০৬ সালে প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের একমাত্র কন্যা আইরা তেহরীম খান বর্তমানে দুই অভিভাবকের যৌথ স্নেহ ও দায়িত্বে বেড়ে উঠছে। বিচ্ছেদের পরও দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে, যা বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে ও জনসমক্ষে দেখা গেছে।

বিচ্ছেদের পর ২০১৯ সালে ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। অন্যদিকে ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। তবে পরবর্তীতে তাদের সেই সম্পর্কও বিচ্ছেদে গড়ায় বলে জানা যায়।

সম্প্রতি তাহসান ও মিথিলা দুজনই নিজ নিজ পেশাগত কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে পুরোনো এই জনপ্রিয় জুটিকে আবারও একসঙ্গে দেখতে চেয়ে ভক্তদের একটি অংশ সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করছেন। তারই ধারাবাহিকতায় ‘তাহসান মিথিলার বিয়ে চাই’ ইভেন্টটি নতুন করে আলোচনায় এসেছে।

তবে উল্লেখ্য, তাহসান কিংবা মিথিলা কেউই এ ইভেন্ট বা তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। ফলে এটি পুরোপুরি ভক্তদের উদ্যোগে তৈরি একটি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক আয়োজন হিসেবেই বিবেচিত হচ্ছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ