back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়তে যাচ্ছে ফিফা, প্রথমবার হাফটাইম শো

নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৬ ৫:১২ অপরাহ্ণ

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই মাঠের লড়াই, উত্তেজনা আর ট্রফি জয়ের স্বপ্ন। তবে এবার সেই রোমাঞ্চের সঙ্গে যোগ হচ্ছে সংগীতের বিশাল এক আয়োজন। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে সুপার বোলের আদলে আয়োজন করা হচ্ছে বিশেষ হাফটাইম শো, যেখানে এক মঞ্চে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় কয়েকজন সংগীত তারকা।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ফাইনালের বিরতিতে দর্শকদের মাতাবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা, কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার, মার্কিন পপ কিংবদন্তি ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস (BTS)।

এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন নাইজেরিয়ার গ্র্যামিজয়ী শিল্পী বার্না বয়, বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে-এর সহযোগিতায় পিএস২২ কোরাস এবং জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেমি স্ট্রিট-এর মাপেট চরিত্রগুলো।

ফিফা জানিয়েছে, এই আয়োজনের মূল উদ্দেশ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড-এর জন্য তহবিল সংগ্রহ। বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উন্নয়নে ব্যয় করার লক্ষ্যে এই উদ্যোগ থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে জাস্টিন বিবার বলেন, “ফিফা বিশ্বকাপ এমন একটি আসর, যা পৃথিবীর মানুষকে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি একত্রিত করে।”

স্বাস্থ্যগত সমস্যার কারণে ‘জাস্টিস’ ওয়ার্ল্ড ট্যুর বাতিলের প্রায় চার বছর পর চলতি বছরের বসন্তে কোচেলা মিউজিক ফেস্টিভ্যালে মঞ্চে ফেরেন বিবার। সেখানে তিনি ‘বেবি’, ‘নেভার সে নেভার’, ‘ওয়ান টাইম’ এবং ‘বিউটি অ্যান্ড দ্য বিট’সহ তার জনপ্রিয় গান পরিবেশন করেন।

ফিফার এই ঐতিহাসিক হাফটাইম শোর কিউরেশনের দায়িত্ব পালন করেছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। আয়োজকদের আশা, সংগীত ও ফুটবলের এই বৈশ্বিক মিলনমেলা শিক্ষা খাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করা শাকিরা ও বার্না বয় ফাইনালেও আবার একসঙ্গে মঞ্চে উঠবেন। তাদের যৌথ গান ‘দাই দাই’ টুর্নামেন্ট শুরুর পর থেকেই বিশ্বব্যাপী সংগীত চার্টে জনপ্রিয়তা পেয়েছে এবং বিশ্বকাপের বিভিন্ন ম্যাচেও গানটি বাজানো হয়েছে।

অন্যদিকে, ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করলেও স্বাগতিক তিন দেশের দলই ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

কোয়ার্টার ফাইনাল পর্বে বৃহস্পতিবার বোস্টনে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। শুক্রবার লস অ্যাঞ্জেলেসে খেলবে স্পেন ও বেলজিয়াম। শনিবার মিয়ামিতে নরওয়ে-ইংল্যান্ড এবং একই দিনে কানসাস সিটিতে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে, গোল্ডেন বুটের লড়াইয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনার লিওনেল মেসি আট গোল নিয়ে শীর্ষে রয়েছেন। তার পেছনে সাত গোল করে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের এরলিং হালান্ড। এছাড়া ইংল্যান্ডের হ্যারি কেইন করেছেন ছয় গোল।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ