back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরের বিয়ে ঘিরে কৌতূহল, অতিথি তালিকায় কোন তারকারা

নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২৬ ৮:২০ পূর্বাহ্ণ

এক দিনের অপেক্ষা মাত্র। আগামীকাল ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেতা আমির খান। তবে জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, একেবারেই ঘরোয়া পরিবেশে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাইছেন এই যুগল।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী আমির বলেন, ‘আমরা দুজনই বিষয়টিকে খুব সাধারণ রাখতে চাই। তাই বাড়িতেই ছোট পরিসরে রেজিস্টার্ড ম্যারেজ হবে।’

গত মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দেন আমির। সেখানেই তিনি তাঁদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনপরে আরেক সাক্ষাৎকারে জানান, তাঁরা সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমরা একে অপরের প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আমার হৃদয়ে আমি অনেক আগেই তাঁকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি।’

গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুভিত্তিক একজন পেশাজীবী। ওয়েলনেস, বিউটি ও লাইফস্টাইল খাতে কাজ করেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাত্র ১০০ থেকে ১৫০ জন অতিথি। তাঁদের মধ্যে থাকবেন দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের অল্প কয়েকজন সহকর্মী।

একটি সূত্র জানিয়েছে, অতিথির তালিকা থেকে শুরু করে মধ্যাহ্নভোজের মেনু—সবকিছুই নিজেরা ঠিক করেছেন আমির ও গৌরী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অতিথিদের জন্য থাকবে বিশেষ মধ্যাহ্নভোজ।

পছন্দের খাবারেই সাজানো মেনু

সূত্রটির ভাষ্য, আমির ও গৌরী দুজনেই নিজেদের প্রিয় খাবারগুলো মেনুতে রাখতে চেয়েছেন। শুধু তা–ই নয়, খাবার তৈরির প্রস্তুতিও তাঁরা নিজেরা তদারকি করছেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমিরের সন্তানরাও। এ ছাড়া তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতাদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানি।

‘সবার আশীর্বাদ চাই’

বৃহস্পতিবার নতুন সিরিজ ‘প্রীতম অ্যান্ড পেড্রো’র প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিয়ের বিষয়টি নিয়ে মুখ খোলেন আমির খান।

আমির খান বলেন, ‘৫ জুলাই আমাদের বিয়ে। একেবারেই ছোট পরিসরে, নিজের বাড়িতেই আয়োজন করা হয়েছে। দিনটি আমাদের জন্য খুবই বিশেষ। দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন। আমরা খুব সীমিত পরিসরে উদ্‌যাপন করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আমরা সুখে থাকতে পারি এবং জীবনের নতুন পথচলা সুন্দর হয়

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান জুনায়েদ ও ইরা খান।

পরে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাঁদের একমাত্র ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরও কিরণ রাওয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন অভিনেতা। এখন গৌরী স্প্র্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।

ইতি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ