back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা বিশ্বকাপের পেজে বাংলা গানের লাইন

নিজস্ব প্রতিবেদক
১ জুলাই ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ণ

চলমান ফিফা বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। বাংলাদেশ অংশ না নিলেও এ আয়োজনকে ঘিরে দেশেও থাকে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রীড়া আসরে এবার জায়গা করে নিল একটি বাংলা গানের লাইন, যা বাংলাদেশের জন্য গর্বের নতুন উপলক্ষ হয়ে উঠেছে।

ফিফার অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রতি প্রকাশিত একটি পোস্টে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় বাংলা গান ‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে’–এর একটি লাইন। পোস্টটিতে ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরোর প্রত্যাবর্তনের প্রতীকী উপস্থাপনায় এই অনুপ্রেরণামূলক লাইনটি যুক্ত করা হয়। কোনো অনুবাদ ছাড়াই বাংলা ভাষায় ব্যবহৃত এই বাক্যটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

গানটির রচয়িতা আসিফ ইকবাল। ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার থিম সং হিসেবে তিনি এই গানটি লেখেন। পরে নকীব খানের সুরে গানটি কণ্ঠ দেন আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, কনকচাঁপা, বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নীসহ একাধিক জনপ্রিয় শিল্পী। সময়ের সঙ্গে সঙ্গে গানটি বাংলাদেশে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে।

ফিফার পেজে নিজের লেখা গানের লাইন ব্যবহৃত হতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আসিফ ইকবাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গানটি মূলত শিল্পীদের অনুপ্রেরণা দেওয়ার উদ্দেশ্যে লেখা হয়েছিল। ধীরে ধীরে এটি মানুষের জীবন, সংগ্রাম ও অনুপ্রেরণার অংশ হয়ে ওঠে। তিনি জানান, পরে এই লাইনের নামেই একটি বই প্রকাশ করেন, যা পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে।

তিনি আরও লেখেন, গান থেকে সংসদ, সংসদ থেকে বইয়ের নাম এবং বই থেকে ফিফার বিশ্বমঞ্চে—এই দীর্ঘ যাত্রা তিনি কখনো কল্পনাও করেননি। তার মতে, আবেগ ও হৃদয় থেকে লেখা কোনো সৃষ্টি একদিন না একদিন বড় পরিসরে পৌঁছায়ই।

সবশেষে আসিফ ইকবাল বলেন, এটি তার ব্যক্তিগত অর্জন নয়; বরং বাংলা ভাষা ও বাংলাদেশের অর্জন। তার ভাষায়, ছোট দেশের ছোট মানুষের লেখা একটি লাইনও একদিন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছাতে পারে—শুধু প্রয়োজন লক্ষ্য অটুট রাখা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ