back to top

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনা ঠেকাতে স্লিপার বাসে নতুন নিয়মের খসড়া

নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর ২০২৬ ২:০০ অপরাহ্ণ

সাম্প্রতিক সময়ে স্লিপার বাসের কয়েকটি দুর্ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যে দেশে প্রথমবারের মতো এ ধরনের বাসের নির্মাণ ও চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত নীতিমালায় পুরোনো বা ব্যবহৃত চেসিস দিয়ে স্লিপার বাস তৈরি নিষিদ্ধ করার পাশাপাশি নিরাপত্তার জন্য একাধিক নতুন শর্ত রাখা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তৈরি করা ‘স্লিপার বাস গাইডলাইন/নীতিমালা, ২০২৬’-এর খসড়ায় বলা হয়েছে, স্লিপার বাস তৈরিতে সম্পূর্ণ নতুন চেসিস ব্যবহার করতে হবে। বাসের পেছনে টেনডেম এক্সেল এবং সব এক্সেলে এয়ার সাসপেনশন অথবা উন্নত প্রযুক্তির সাসপেনশন রাখতে হবে। পাশাপাশি ব্রেকিং ব্যবস্থায় অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) বা উন্নত প্রযুক্তি ব্যবহারের শর্ত রাখা হয়েছে।

সম্প্রতি খসড়াটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠিয়েছে বিআরটিএ। তবে নীতিমালাটি এখনো চূড়ান্ত হয়নি।

খসড়া অনুযায়ী, চালক ছাড়া কমপক্ষে ১৩ জন যাত্রী বহন করতে পারে এবং যাত্রীরা শুয়ে বা আরাম করে ভ্রমণ করতে পারেন এমন বাসকে স্লিপার বাস হিসেবে সংজ্ঞায়িত করা হবে। এতে বাসের কাঠামো, বার্থের আকার, স্থিতিশীলতা, অগ্নিনিরাপত্তা এবং জরুরি নির্গমন ব্যবস্থা নিয়ে বিস্তারিত শর্ত প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে দেশে ৮০০টির বেশি স্লিপার বাস চলাচল করছে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। বিআরটিএর তথ্য অনুযায়ী, দেশে সম্পূর্ণ তৈরি বা সিবিইউ অবস্থায় কোনো স্লিপার বাস আমদানি করা হয়নি। বিশেষায়িতভাবে স্লিপার বাসের বডি নির্মাণের প্রতিষ্ঠানও নেই। বিভিন্ন দেশের অনলাইন গাইডলাইন পর্যালোচনা করে জরুরি প্রয়োজন ও বিশেষ বিবেচনায় এই খসড়া তৈরি করা হয়েছে।

প্রস্তাবিত নিয়মে প্রতিটি বার্থের দৈর্ঘ্য কমপক্ষে ১ হাজার ৮০০ মিলিমিটার হতে হবে। এক সারিতে তিনটি বার্থ থাকলে প্রতিটির প্রস্থ কমপক্ষে ৬০০ মিলিমিটার এবং দুটি বার্থ থাকলে প্রস্থ ৬৫০ থেকে ৭৫০ মিলিমিটারের মধ্যে রাখার কথা বলা হয়েছে।

এ ছাড়া প্রতিটি বার্থে ৩০০ কেজি পর্যন্ত ওজন বহনের সক্ষমতা নিশ্চিত করতে হবে। বার্থের দুই পাশে নিরাপত্তাবেষ্টনী রাখার পাশাপাশি ওপরের বার্থে ওঠার জন্য হাতলসহ সিঁড়ি, কলিং লাইট ও কলবেল, রিডিং লাইট, হেডরেস্ট, আর্মরেস্ট এবং খাবারের ট্রে রাখার জন্য ভাঁজযোগ্য টেবিল রাখার প্রস্তাব রয়েছে।

বাসের স্থিতিশীলতা পরীক্ষার সময় প্রতিটি বার্থে ৭৫ কেজি ওজন প্রয়োগের শর্তও রাখা হয়েছে। যাত্রী ও মালামালসহ বাসের সর্বোচ্চ ওজন ২১ টন এবং বাসের উচ্চতা ৪ দশমিক ২৫ মিটারের বেশি হতে পারবে না।

অগ্নিনিরাপত্তার ক্ষেত্রেও রাখা হয়েছে বেশ কিছু বাধ্যতামূলক ব্যবস্থা। প্রতিটি বাসে প্রয়োজনীয় সংখ্যক অগ্নিনির্বাপক সিলিন্ডার এবং কমপক্ষে তিনটি স্মোক ডিটেক্টর রাখার প্রস্তাব করা হয়েছে।

জরুরি পরিস্থিতিতে দ্রুত বাস থেকে বের হওয়ার জন্য জরুরি নির্গমন দরজা, নিচের ও ওপরের ডেকে জরুরি জানালা এবং সেফটি গ্লাস ভাঙার হাতুড়ি রাখতে হবে। পাশাপাশি সার্ভিস দরজার এয়ারলক খোলার জন্য ম্যানুয়াল ভালভ রাখার কথাও বলা হয়েছে।

বার্থের প্যাডে অগ্নিপ্রতিরোধক ফোম ব্যবহার এবং আসনের কভার, পর্দা, প্লাইউড ও ফ্লোরিংসহ বাসের অভ্যন্তরীণ উপকরণে নির্ধারিত দাহ্যতা মান নিশ্চিত করার শর্তও প্রস্তাব করা হয়েছে।

বিআরটিএর খসড়ায় আরও বলা হয়েছে, বর্তমানে অনুমোদিত নীতিমালা ছাড়াই দেশে বিভিন্নভাবে স্লিপার বাস নির্মাণ করে সড়ক-মহাসড়কে চলাচল করতে দেখা যাচ্ছে। নতুন নীতিমালা কার্যকর হলে এসব বাসের নির্মাণ ও নিরাপত্তাব্যবস্থায় নির্দিষ্ট মানদণ্ড অনুসরণের সুযোগ তৈরি হবে।

তবে এসব শর্ত এখনো খসড়া পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোর মতামত ও পর্যালোচনার পর চূড়ান্ত নীতিমালায় শর্তের পরিবর্তন বা সংযোজন হতে পারে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করতে...

কক্সবাজারে যাত্রীদের প্রাণ বাঁচিয়ে শেষনিশ্বাস ত্যাগ বাসচালকের

কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চালানোর সময় হঠাৎ অসুস্থ...

গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের...

নভেম্বরেও বদলাচ্ছে না জ্বালানি তেলের দাম

নভেম্বর মাসে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত...

তাহসিফের শেষ সময়ের সঙ্গী এখন পিবিআইয়ের হেফাজতে

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির...

সর্বশেষ