back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ণ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

গত ২৬ আগস্ট নেপালের ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যায় শত শত মানুষ নিহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মধ্যে রয়েছে দেশটির কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্রও। এ কারণে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা দুটি কেন্দ্র বর্তমানে উৎপাদন বন্ধ রেখেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, বর্ষাকালে নদীতে পানির প্রবাহ বাড়লে নেপালের জলবিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদনও বেড়ে যায়। এতে দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। সম্প্রতি ভারতের বিদ্যুৎ গ্রিড ব্যবহার করে বাংলাদেশেও নেপালের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল।

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন পাওয়া ২২ দশমিক ১ মেগাওয়াটের চিলমি হাইড্রোপাওয়ার প্রকল্প এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলি হাইড্রোপাওয়ার প্রকল্প দুটিই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গত সপ্তাহ থেকে উভয় কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।

কেন্দ্র দুটি ভারতের গ্রিড ব্যবহার করে মার্কিন ডলারের বিনিময়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছিল। তবে উৎপাদন বন্ধ থাকায় বর্তমানে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বন্যার পর নেপালের মোট বিদ্যুৎ রপ্তানির পরিমাণও কমে গেছে। শুষ্ক মৌসুমে দেশটি গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করলেও বর্তমানে তা কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে দাঁড়িয়েছে।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ বলেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী দুটি কেন্দ্রই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিকল্প কোনো প্রকল্প থেকে বিদ্যুৎ সরবরাহের সুযোগ দিতে ভারতকে অনুরোধ করা হয়েছে।

জলবিদ্যুৎ উৎপাদন বাড়ায় গত কয়েক বছরে নেপাল ধীরে ধীরে বিদ্যুৎ আমদানিকারক দেশ থেকে আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছিল। তবে সাম্প্রতিক বন্যায় বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির বিদ্যুৎ রপ্তানিতে সাময়িক প্রভাব পড়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ