দীর্ঘ প্রতীক্ষিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় পে-স্কেলের খসড়া আজ, সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভা কমিটির বৈঠকে উঠছে।
বিকেলে সচিবালয়ে পূর্বনির্ধারিত এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, মন্ত্রিসভা কমিটির বৈঠকে খসড়াটি অনুমোদন পেলে দ্রুত প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হতে পারে। এমনকি অনুমোদন পাওয়া গেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন শতভাগ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাবের কথাও উঠে এসেছে। তবে চূড়ান্ত অঙ্ক মন্ত্রিসভার অনুমোদনের পরই নিশ্চিত হবে।
এর আগে সচিব কমিটি নতুন পে-স্কেল দুই অর্থবছরে বাস্তবায়নের সুপারিশ করেছিল। তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চূড়ান্ত খসড়ায় সেই পরিকল্পনায় নতুন পে-স্কেল নিয়ে আজ বড় সিদ্ধান্ত, মন্ত্রিসভায় উঠছে খসড়া আনা হয়েছে। ফলে নতুন কাঠামো কীভাবে এবং কত দ্রুত বাস্তবায়ন হবে, আজকের বৈঠকেই সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই নতুন বেতন কাঠামো নিয়ে আজকের বৈঠকের সিদ্ধান্তের দিকেই এখন নজর রয়েছে। অনুমোদন মিললে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এর পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
আরু|



