back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা ফেরত পাচ্ছেন চার আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ

বছরের পর বছর অনিয়ম ও লুটপাটে বিপর্যস্ত চার আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আবিবা, ফারিস্ট, এফএস ফাইনান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ে ইতোমধ্যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক চলতি সপ্তাহেই আমানত ফেরত দেওয়ার স্কিম চূড়ান্ত করে ঘোষণা করবে। সরকারের অনুমোদন ও প্রয়োজনীয় তহবিল ছাড় হওয়ার পর পর্যায়ক্রমে গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, পাঁচ ব্যাংকের জন্য তৈরি করা স্কিমের আদলে নতুন এই স্কিম তৈরি করা হবে। এতে কারা কত টাকা পাবেন, কারা পুরো অর্থ ফেরত পাবেন এবং কারা আংশিক পাবেন সবকিছুর বিস্তারিত উল্লেখ থাকবে।

প্রস্তাবিত স্কিম অনুযায়ী, ১০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আমানতকারীরা পুরো অর্থ ফেরত পাবেন। ২০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে প্রথম ধাপে ৯০ শতাংশ এবং ৩০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে ৮৫ শতাংশ অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমানতের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রথম ধাপে ফেরতের হারও কমবে।

আরিফ হোসেন খান বলেন, যারা আংশিক অর্থ পাবেন, তাদের বাকি টাকা কবে এবং কীভাবে দেওয়া হবে, সেটিও চূড়ান্ত স্কিমে উল্লেখ থাকবে।

বিআইডিএসের সাবেক মহাপরিচালক এম কে মুজেরি বলেন, আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা করে অদক্ষ প্রতিষ্ঠানগুলোর অবসায়ন প্রক্রিয়া শেষ করা জরুরি। এর মাধ্যমে এসব দুর্বল আর্থিক প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসার পথ তৈরি হবে।

তবে অবসায়ন প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর প্রতিষ্ঠানের সম্পদ বিবেচনায় প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর বলি অন্তঃসত্ত্বা শিক্ষিকা, বাঁচল না গর্ভের শিশুও

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতায় প্রাণ গেল এক অন্তঃসত্ত্বা নারী ও...

ডেভিড ইমন-কালা মোবারকের পর এবার পুলিশের জালে ‘ডাবা হারুন’

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী...

বিয়ের আনন্দ শেষে শোক, কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস...

ভারতের হাতে জাকির নায়েককে তুলে দেওয়া নিয়ে যা বললেন আনোয়ার

ধর্মীয় বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যার্পণের বিষয়টি...

সর্বশেষ