back to top

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্সে নতুন অর্থবছরের উড়ন্ত সূচনা

নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৬ ১:০৮ অপরাহ্ণ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। অর্থবছরের প্রথম ১৮ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ২ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের রোববার (১৯ জুলাই) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩০ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি মাসে ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়ছে। শুধু ১৬ থেকে ১৮ জুলাই—এই তিন দিনেই দেশে এসেছে ১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এর আগে মাসের প্রথম পাঁচ দিনেই প্রবাসীরা পাঠিয়েছিলেন ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের মধ্যে বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা আগের তুলনায় বেড়েছে। পাশাপাশি সরকারের দেওয়া রেমিট্যান্স প্রণোদনা, সহজ ব্যাংকিং সেবা এবং হুন্ডির বিরুদ্ধে কঠোর নজরদারির কারণে বৈধ পথে অর্থ পাঠানোর হার বৃদ্ধি পেয়েছে।

অর্থনীতিবিদদের মতে, অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সের এই শক্তিশালী প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়ক হবে। একই সঙ্গে আমদানি ব্যয় পরিশোধ, বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা জয়ের পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন জাতীয়...

সাবেক ভূমিমন্ত্রীর ‘দুই ফ্ল্যাটে’ বিলাসবহুল পণ্যের ছড়াছড়ি

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের...

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,০৬৯

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায়...

জ্বালানি আমদানির বাড়তি ব্যয়ে চাপে রিজার্ভ

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জ্বালানি আমদানিতে প্রায় ২...

পারেদেসের আচরণে তোলপাড় ফুটবল বিশ্ব

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা...

সর্বশেষ