back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন বন্ধ তেল সরবরাহ? জানাল বিপিসি

নিজস্ব প্রতিবেদক
১ জুলাই ২০২৬ ৩:৩৭ পূর্বাহ্ণ

আজ বুধবার (১ জুলাই) দেশের সব তেল ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রতি বছরের নিয়মিত বার্ষিক মজুদ গণনা ও বাস্তব যাচাই (Annual Closing and Physical Verification) কার্যক্রমের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে।

বিপিসি সূত্রে জানা গেছে, সংস্থাটির আওতাধীন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি, প্রধান স্থাপনা এবং আঞ্চলিক ডিপোগুলোতে আজ দিনব্যাপী জ্বালানি তেলের বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই করা হবে। এ কারণে সারাদেশে সাধারণভাবে জ্বালানি তেল উত্তোলন, সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে।

বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব.ও. বিপ.) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে বলা হয়েছে, সমাপনী কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার স্বার্থে চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব ডিপো ও সংশ্লিষ্ট স্থাপনায় এদিন নিয়মিত সরবরাহ কার্যক্রম বন্ধ রাখা হবে।

তবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ডিপোগুলোর জেট এ-১ (Jet A-1) বিমান জ্বালানির মজুত ট্যাংকের যাচাই কার্যক্রম দ্রুত শেষ করে বিমানবন্দরগুলোতে জ্বালানি সরবরাহ পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে দেশি-বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনায় জ্বালানির সংকট হওয়ার আশঙ্কা নেই।

বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, এটি প্রতিবছরের নিয়মিত প্রশাসনিক ও হিসাব-সংক্রান্ত কার্যক্রমের অংশ। যাচাই কার্যক্রম শেষ হলে স্বাভাবিক নিয়মে দেশের সব ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম পুনরায় শুরু হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ