back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীসংকটে ধুঁকছে পিংক বাস, প্রতিদিন ৫০-৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির

নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু করা হয়েছিল পিংক বাস সার্ভিস। কিন্তু চালুর প্রায় দুই মাসের মাথায় প্রত্যাশিত যাত্রী না পাওয়ায় লোকসানের মুখে পড়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসি। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত লোকসান বা ভর্তুকি দিতে হচ্ছে এই সেবায়। সীমিত রুট, কম ট্রিপ আর সময়সূচির অসুবিধায় বাসটির প্রতি আগ্রহ তৈরি হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াতে নিরাপত্তাহীনতা ও হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। এই পরিস্থিতিতে নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে গত ১৮ আগস্ট চালু করা হয় বিশেষায়িত পিংক বাস সার্ভিস। বাসগুলোতে নারী চালক ও সহকারী রয়েছেন।

তবে সেবা চালুর পর থেকেই যাত্রীসংকট দেখা দেয়। দিনের বেশির ভাগ সময় ফাঁকা থাকছে বাসের আসন। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ে বাস না পেলে বিকল্প পরিবহন ব্যবহার করতে হয়। পাশাপাশি দিনে সীমিতসংখ্যক ট্রিপ থাকায় কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতেও সমস্যা হচ্ছে।

পরিবহন বিশেষজ্ঞদের মতে, বাস সার্ভিস চালুর আগে যাত্রীদের যাতায়াতের ধরন, সম্ভাব্য চাহিদা, রুট ও সময়সূচি নিয়ে পর্যাপ্ত মাঠপর্যায়ের গবেষণা করা প্রয়োজন ছিল। এসব বিষয় বিবেচনায় না নেওয়ায় সেবাটি প্রত্যাশিত সাড়া পাচ্ছে না।

যোগাযোগ বিশেষজ্ঞ কাজী মো. সাইফুন নেওয়াজের মতে, ঢাকার মতো ব্যস্ত নগরীতে শুধু নারীদের জন্য আলাদা বাসসেবা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে হলে যাত্রীদের প্রকৃত চাহিদা অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

এদিকে, পিংক বাসের বহর বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে এতে বৈদ্যুতিক বাস যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তাঁর ভাষ্য, সেবাটির গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। সরকার বৈদ্যুতিক বাস চালু করলে পিংক বাস সার্ভিসেও সেগুলো যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে রাজধানীতে ১০টি পিংক বাস চলাচল করছে। তবে শুধু বাসের সংখ্যা বাড়ালেই সমস্যার সমাধান হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যাত্রীদের সুবিধামতো রুট, ট্রিপ ও সময়সূচি নির্ধারণের পাশাপাশি সেবাটির প্রচার বাড়ানোও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নারীদের নিরাপদ যাতায়াতের লক্ষ্য নিয়ে চালু হওয়া এই সেবাকে টেকসই করতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যাত্রীদের চাহিদার সঙ্গে বাসের রুট ও সময়সূচির সমন্বয় করা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

সর্বশেষ