back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই জাদুঘরের পাশে ৫ ককটেল, নাশকতার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ণ

রাজধানীর জুলাই জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল ও পেট্রোল বোমা মজুদ করা হয়েছিল বলে ধারণা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিস্ফোরকগুলোর অবস্থান শনাক্তের পর বোম ডিসপোজাল টিম অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

সোমবার রাতে রায়েরবাজারে সাংবাদিকদের তিনি বলেন, দুষ্কৃতকারীরা নাশকতার উদ্দেশ্যে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকায় এসব বিস্ফোরক মজুদ করে থাকতে পারে।

তিনি জানান, গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বিস্ফোরক রাখার স্থান শনাক্ত করা হয়। পরে বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রোল বোমা শনাক্ত করে।

এসআরবি-২ অধিনায়ক বলেন, কোনো ধরনের নাশকতার পরিকল্পনা থাকলে তা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্ষম হয়েছে। তবে এসব বিস্ফোরক কারা এনে রেখেছে, তা শনাক্তে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত বছর একই এলাকার কাছাকাছি স্থান থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধারের কথাও জানান তিনি। তার ভাষ্য, নিরাপত্তার দিক থেকে এলাকাটি চ্যালেঞ্জিং। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় যে কেউ সহজে সেখানে যাতায়াত করতে পারে। এ সুযোগে দুষ্কৃতকারীরা জায়গাটি বেছে নিতে পারে।

এদিকে, ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানিয়েছে এসআরবি। নিরাপত্তার কারণে রাতে সেগুলো নিষ্ক্রিয় না করে এসআরবি-২ এর সদর দপ্তরে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনের আলোয় ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এলাকাগুলো নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নয়মুল হাসান।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

সর্বশেষ